নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান নিজ এলাকায় ডাকাত দলের হামলার শিকার হয়েছেন। গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁর নিজ এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, রাতে একদল সশস্ত্র ডাকাত তাঁর ওপর আচমকা হামলা চালায়। স্থানীয় সূত্র ও প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার ওপর এমন মহাসড়ক বা আঞ্চলিক সড়কে ডাকাতদের হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ডাকাত চক্রকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ