নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৭ নং জাহাপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ জান্টু মিয়া। ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
নির্বাচনকে সামনে রেখে মোঃ জান্টু মিয়া ওয়ার্ডবাসীর কল্যাণে একাধিক উন্নয়নমূলক অঙ্গীকার তুলে ধরেন।
তিনি বলেন।ওয়ার্ডের অভ্যন্তরীণ রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়নের মাধ্যমে জনসাধারণের চলাচলের সুবিধা বৃদ্ধি করা। এলাকার শিক্ষা ও স্বাস্থ্য সেবার সার্বিক মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং একটি আধুনিক ও বাসযোগ্য পরিবেশ হিসেবে গড়ে তোলা। কৃষিখাতের উন্নয়নসহ স্থানীয় যুবক ও সাধারণ মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা। কোনো ধরনের বৈষম্য ছাড়া সবার জন্য ন্যায়বিচার ও স্বচ্ছ নাগরিক সেবা নিশ্চিত করা।
বার্তার শেষে তিনি বলেন। আসন্ন ১৭ নং জাহাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন এবং একসাথে একটি সুন্দর ও সমৃদ্ধ ওয়ার্ড গড়ে তোলার আহ্বান জানান।