তৃণমূল রাজনীতিতে বিএনপি নেতা প্রফেসর ড. সাইফুল ইসলামের জনপ্রিয়তা বৃদ্ধি
আসাদুল ইসলাম,কুষ্টিয়া মিরপুরপ্রতিনিধি।।
কুষ্টিয়া মিরপুর-ভেড়ামারা ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রার্থী প্রফেসর ড. সাইফুল ইসলামের দিনদিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে,
বিএনপি হাই কমান্ডের নির্দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র তৃণমূলের নেতা-কর্মীদের পূর্ণগঠনে কাজ করছেন তিনি। কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার কৃতি সন্তান প্রফেসর ড. সাইফুল ইসলাম, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি কুষ্টিয়া ২ আসনের মিরপুর -ভেড়ামারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে মাঠ চষে বেড়াচ্ছেন। তবে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায়, তৃনমূলে কাজ করতে গিয়ে তিনি নানান অপপ্রচারের শিকারও হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন ও হতাশা প্রকাশ করেছেন। তারা প্রফেসর ড. সাইফুল ইসলামের নেতৃত্বে দলকে গতিশীল করতে আগ্রহী। স্থানীয় নেতাকর্মীরা বলেন গণ-অভ্যুত্থান পরিবর্তিত পরিস্থিতিতে দলকে চাঙা ও শক্তিশালী করতেই প্রফেসর ড. সাইফুল ইসলাম ভাই পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন। তারা আরো বলেন, বিশৃঙ্খলা ঠেকানো ও বিতর্কিত নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপি পিছপা হবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রফেসর ড.সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপি’র ৩১ দফার বার্তাই পৌঁছে দেয়া হচ্ছে তৃণমুলে। মিরপুর-ভেড়ামারার সাধারণ জনগণ বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে আমরা তাকাই দেখতে চাই।
তিনি আওয়ামী সরকারের স্বৈরতান্ত্রিক শাসনামলে একাধিক বার নির্যাতনের শিকার হয়েছেন। দলের জন্য অন্ত:প্রাণ প্রফেসর ড.সাইফুল ইসলাম, ইতোমধ্যে তিনি একজন দক্ষ পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে মিরপুর -ভেড়ামারায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। অথচ একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগযোগ মাধ্যমে প্রফেসর ড.সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।