নেত্রকোনা প্রতিনিধি।।
তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ অফিসার (টিএসআই) নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আসাদুজ্জামান (সুমন)। কর্মদক্ষতা ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সদ্য সমাপ্ত জুন-২০২৬ মাসের মূল্যায়নে তিনি এই গৌরব অর্জন করেন।
আজ ১৪ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
নেত্রকোনার পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।
নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম তাঁর সার্টিফিকেটে স্বাক্ষর করে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, আসাদুজ্জামানের এই কর্মদক্ষতা ও সততা জেলার ট্রাফিক পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
সম্মাননা পেয়ে টিএসআই মুহাম্মদ আসাদুজ্জামান (সুমন) তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন।
"জনগণের সেবা করাই ট্রাফিক পুলিশের মূল দায়িত্ব। এই স্বীকৃতি আমার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি যেন এভাবেই সততার সাথে আজীবন দেশ ও মানুষের সেবা করে যেতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া চাই।"
উল্লেখ্য, নেত্রকোনার ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর বিশেষ ভূমিকা জেলাজুড়ে প্রশংসিত হয়েছে।