রুহুল আমিন হাজারী দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
দেবিদ্বার উপজেলা পরিষদ স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় 'বেবি কেয়ার এন্ড ডেন্টাল ক্লিনিক'-এর উদ্যোগে দিনব্যাপী এ বিশেষ হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বেবি কেয়ার এন্ড ডেন্টাল ক্লিনিক দেবিদ্বারের প্রথম নারী ও শিশুদের জন্য বিশেষায়িত ডেন্টাল ক্লিনিক।
আয়োজিত এ কর্মসূচিতে স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা, পরামর্শ এবং রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।
অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা পরিষদ স্কুলের প্রধান শিক্ষক জনাব আল আমিন উপস্থিত থেকে কার্যক্রমটির সার্বিক তদারকি করেন। চিকিৎসা সেবা প্রদান করেন বেবি কেয়ার এন্ড ডেন্টাল ক্লিনিকের ডেন্টাল সার্জন ডা. আফসানা আক্তার ফামি।
উক্ত জনকল্যাণমূলক ও ব্যতিক্রমী আয়োজনটিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অশোক বিক্রম চাকমা।