রুহুল আমিন হাজারী: দেবীদ্বার।।
কুমিল্লা দেবীদ্বারে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে ডায়না হোটেলে শতাধিক টেকনোলজিস্ট উপস্থিতিতে দুস্ত ও অসহায় এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন।
উক্ত অ্যাসোসিয়েশন সভাপতি মো: একরামুল হক মুন্সি'র সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক রেহানুজ্জামান রানার সঞ্চালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা: মোঃ মহিবুস সালাম খান।
উক্ত অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ইফতার ও দোয়া মাহফিলে কার্যক্রম শুরু হয়, পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু বকর।
উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির হোসেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি
জনাব এবিএম আতিকুর রহমান বাশার,
দেবীদ্বার প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি জনাব মোঃ তাজুল ইসলাম সরকার, দেবীদ্বার প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ মানাল হোসেন (ভিপি), কেন্দ্রীয় সদস্য ও কুমিল্লা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাহিদ হাসান ও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সকলে একযোগে কাজ করার অনুপ্রেরণা জোগায়।
পরে সংগঠনের বিভিন্ন সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ইফতার মাহফিলে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।