নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার বৃহত্তর মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগষ্ট) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চান্দিনা থানার অম্বরপুর গ্ৰামের মাছুমের ছেলে মোঃ বায়েজিদ(১৯), বাঙ্গরা বাজার থানার ধনপতিখোলা গ্ৰামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ সজিব(৩০) ও একই গ্রামের মৃত মোতালিবের ছেলে গিয়াস উদ্দিন(২৮), হোমনা থানার মাইজচর গ্ৰামের মৃত গোলাম এলাহীর ছেলে মোঃ আরিফুর রহমান শুভ(২৯) ও বাঙ্গরা বাজার থানার চন্দনাইল গ্ৰামের মৃত খায়ের মিয়ার ছেলে মোঃ মামুন(৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলমের নির্দেশমায় দীঘিরপাড় গ্রামের দাখিল মাদ্রাসার পাশে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বায়েজিদ, মোঃ সজিব ও গিয়াস উদ্দিন কে গ্রেপ্তার করা হয়। অপরদিকে রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের পাশে অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফুর রহমান শুভ কে গ্রেপ্তার করা হয়। এছাড়াও মাদক সেবনের অপরাধে রামচন্দ্রপুর বাজার থেকে মোঃ মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে শনিবার দুপুরের পর কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।