নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও বহুল আলোচিত এরশাদ হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মাহমুদ আলম সরকার (৫২) কে
গ্রেপ্তার করেছি পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের সরকার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাহমুদ আলম সরকার ওই গ্রামের মৃত মুরশিদ মিয়া ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায়, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় এবং বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলমের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে নিজ এলাকা বি-চাপিতলা থেকে অভিযুক্ত মাহমুদ আলম সরকারকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃত মাহমুদ আলম এলাকার একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী। এছাড়া তিনি চাঞ্চল্যকর ও বহুল আলোচিত এরশাদ হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার বিকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।