নিজস্ব প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দারোরা ইউনিয়নের কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ধর্মমন্ত্রীর মামা সৈয়দ এস এম কায়েস মীর।
ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক কবির হোসেন মাস্টারের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান, দারোরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন, যুগ্ন আহবায়ক রমিজ উদ্দিন মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিনহাজ খন্দকার, স্থানীয় বিএনপি নেতা কামাল, ইকবাল মোর্শেদ সহ অন্যান্যরা।
এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি ও অসুস্থ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।