নিজস্ব প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের ১,২,৩,৪ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দারোরা ইউনিয়নের ১,২,৩,৪ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দারোরা বাজার মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ধর্মমন্ত্রীর মামা সৈয়দ এস এম কায়েস মীর।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মজিবুর রহমান, ধামঘর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো.জসিম উদ্দিন ভুঁইয়া, ছানু মিয়া মেম্বার, নাজিম উদ্দীন মেম্বার, আবুল কাসেম,মোতাহার হোসেন, আবদুল করিম, কবির হোসেন, ইকবাল মোর্শেদ সহ অন্যান্যরা।
এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি ও অসুস্থ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।