
নিজস্ব প্রতিনিধি।।
বিরোধী দলের ওপর যেন কোনো অত্যাচার-জুলুম না হয়, কোনো অন্যায়-অবিচার না হয়—সেদিকে সজাগ থাকতে হবে। তারা আমাদেরই ভাই। তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লার মুরাদনগর বড় মাদ্রাসা মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের অখন্ডতা রক্ষায় দৃঢপ্রতিজ্ঞ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, অর্থনীতি, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে নানা উদ্যোগ নেন। তিনি পাশাপাশি ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে প্রবর্তন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তার দেখানো পথ ধরে বর্তমান সরকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। এ লক্ষ্যে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের শপথ নিতে হবে—আমরা অন্যায় করব না, অবিচার করব না, জুলুম করব না। আমরা আওয়ামী লীগের মতো জুলুম-নির্যাতন করব না। আমরা সৎভাবে জীবনযাপন করব। আমাদের হাত দ্বারা কোনো ভাই যেন ক্ষতিগ্রস্ত না হন।’
বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কথা উল্লেখ করে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশকে যেভাবে ধ্বংস করে গেছে সে অবস্থা কাটিয়ে উঠতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি জনগণকে কিছুদিন ধৈর্য ধারণ করার আহবান জানান।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আব্দুল আজিজ মোল্লা, ফারুক সরকার মজিব, শাহ আলম সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, জাসাসের আহ্বায়ক আবু বক্কর, জিসাসের আহবায়ক জসীমউদ্দীন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, দুলাল সরকার, জহির সিদ্দিকী, হাজী ইদ্রিস, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব মো. সুমন মাস্টার, যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত, কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী, ওলামা দলের আহ্বায়ক মো. মহিবুল্লাহ, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. এনামুল হক, চাপিতলা ফরিদ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, বাঁশকাইট ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিঞা কলেজ ছাত্রদলের সভাপতি এ,কে আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মুরাদনগর উপজেলা হেফাজতের নায়েবে আমির হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম। দোয়ায় দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করা হয়।