মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি।।
ভালুকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ভালুকা উপজেলা শ্রমিকদলের আয়োজনে রবিবার সন্ধায় বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ,
সহ-সভাপতি হারুন অর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল বারী আরিফ প্রমুখ। এছাড়াও এসময় বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দলের আহবায়ক যুগ্ন আহবায়ক ও সদস্য সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।