• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline
রমজান উপলক্ষে জুলাই শহীদ পরিবারে ধর্মমন্ত্রীর উপহার মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে কঠোর নির্দেশনা ধর্মমন্ত্রীর, সফল হলে প্রশাসনকে পুরস্কারের ঘোষণা দেবিদ্বার শিশু মাতৃ হসপিটালের পদন্নোতি পেয়ে ডিএমডি হলেন আনিছ, প্রশাসনিক সুজন মুরাদনগরে ছাত্র অধিকার পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ডাবল হ্যাটট্রিক করে ধর্ম মন্ত্রণালয়ে কায়কোবাদ, মুরাদনগরে আনন্দের বন্যা মন্ত্রী হিসেবে শপথ নিলেন কায়কোবাদ মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন ষষ্ঠবারের মতো নির্বাচিত কায়কোবাদ মুরাদনগরে ‘নহল উত্তরপাড়া একতা শান্তি সংঘ’ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ মুরাদনগর বাঙ্গরায় ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কুমিল্লা-৩ আসনে ৯ প্রার্থীর ৭ জনই হারালেন জামানত

মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে কঠোর নির্দেশনা ধর্মমন্ত্রীর, সফল হলে প্রশাসনকে পুরস্কারের ঘোষণা

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।। 

মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার বেলা ১১টায় মন্ত্রীর নিজ সংসদীয় আসন কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদককে নির্মূল করতে হবে। মুরাদনগর থেকে মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী কায়কোবাদ। তিনি আরো বলেন, দলীয় পরিচয়ে কেউ কোন অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসন আইন অনুযায়ী চলবে। সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজিকে কঠোর হস্তে দমন করতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন। পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এরআগে সকাল ১০টা ৪০মিনিটে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের গাড়ী বহর মুরাদনগর উপজেলা পরিষদে প্রবেশ করলে তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা জানাতে নেতাকর্মী ও জনসাধারণের ঢল নামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category