নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরের রায়তলা (হুজুর বাড়ি) দরবারে জালিলিয়া শরিফের আ'লা হযরত, প্রবীণ আলেমেদ্বীন আল্লামা শাহ সুফি আব্দুল জলিল শাহ্ (রহঃ) এর ৬ষ্ঠ বার্ষিক ওফাত শরিফ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মরহুম হুজুরের চতুর্থ শাহজাদা ও ঢাকা সায়দাবাদ দরবার শরিফের খতিব আল্লামা শায়খ ফখরুল ইসলাম চিশতী।
মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াকান্দি আলামিন বারিয়া দরবার শরিফের পীর অলিউল্লাহ সুলতানি সাহেব, চান্দিনা টাটাড়া দরবার শরিফের পীর মুফতি ইয়াসিন আহমেদ সুন্নি আল কাদেরী, ঢাকা কুরআন শিক্ষা বোর্ডের মাওলানা জয়নাল আবেদিন সিরাজি এবং মির্জানগর সুন্নিয়া মাদ্রাসার মুফতি আবু কাউসার হোসাইনী আল কাদেরী।
এছাড়াও হুজুরের সকল আওলাদগণ এবং দেশের ৪০টি দরবার শরিফের পীর-মাশায়েখ ও ওলামাগণ মাহফিলে অংশ নেন। আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যে পূর্ণ এই মাহফিলটির সফল আয়োজন করেন মরহুম হুজুরের পঞ্চম শাহজাদা ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী খাইরুদ্দিন আহমেদ (খায়ের)। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।