নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ।
উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর নয়াবাড়ি পূজা মণ্ডপ, প্রদ্যুৎ চেয়ারম্যানের বাড়ির পূজা মণ্ডপ, সুবিলারচর সুবাস সাহার বাড়ির পূজা মণ্ডপ, মেলামচর পোদ্দার বাড়ি পূজা মণ্ডপ,
ছালিয়াকান্দি কালিবাড়ী পূজা মণ্ডপ, বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির পূজা মণ্ডপ, মাইজপাড়া দীনেশ বাবুর বাড়ির পূজা মণ্ডপ, দিলীপ রায়ের বাড়ির পূজা মণ্ডপ, চৌধুরী ভিলা পূজা মণ্ডপ সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও উৎসবের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বিএনপি নেতা সৈয়দ মোস্তাক আহমেদ বলেন, "বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ যেন স্ব-স্ব ধর্মীয় উৎসব শান্তিপূূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সেটাই আমাদের কাম্য। পূজা উদযাপনকালে যেকোনো ধরনের সার্বিক সহায়তায় আমাদের দলের নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবে।"
মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল ব্যক্তি এবং এলাকার সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।