প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ১০:৫১ পি.এম
রাবি এলামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন (RUAA)-এর কার্যনির্বাহী কমিটির সভা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রফিকুল ইসলাম খান।
সভা সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এসোসিয়েশনের সহ-সভাপতি ড. মু. কেরামত আলী।
এছাড়া বক্তব্য দেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শকিলুর রহমান শাহীন। সভায় এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিভিন্ন বিভাগীয় কমিটি ও উপকমিটি গঠনসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ হলো—নভেম্বর মাসের মধ্যে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ই-কার সেবা চালু করা।দ্রুত সময়ের মধ্যে এলামনাই পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে একটি কমিটি গঠন।এসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে প্রফেসর এ.কে.এম আজহারুল ইসলাম, প্রফেসর নজরুল ইসলাম ও প্রফেসর কোরবান আলি-কে মনোনয়ন প্রদান।
এছাড়াও সভায় শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান, ডাইনিং ও আবাসন সংকট নিরসনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.