আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৫’। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ভীমখালি ইউনিয়নের গোলামীপুর গ্রামে শহীদ সোহাগ মিয়ার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, ভীমখালি ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার,ভীমখালি ইউনিয়ন পরিষদের প্রসাশনিক কর্মকর্তা অজিত কুমার রায়জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার উত্তম কুমার সরকার এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাব সভাপতি মো. শাহীন আলম, সহ-সভাপতি আল মামুন চৌধুরী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শহীদ সোহাগ মিয়ার পরিবারের সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শহীদ সোহাগ মিয়ার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তার দেশপ্রেম ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে উজ্জীবিত হয় জামালগঞ্জবাসী।