• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন, মধ্যরাতে কার্যকর

Reporter Name / ১১৩১ Time View
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক ঃ

সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমালো। ডিজেলে, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (২৯ আগস্ট) রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে সন্ধ্যায় সব ধরনের জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত জানায় জ্বালানি বিভাগ।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে ১৩০ টাকা, পেট্রোল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় নামলো।

জ্বালানির দাম কমানোর বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কিছুটা কর কমানোয় জ্বালানি তেলের মূল্যে সমন্বয় করা হলো। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে আবারও সমন্বয় করা হবে।

গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়। সেদিন প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে, ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিলো এক লিটার ৮৬ টাকা।

আগাম কর ও আমদানি শুল্ক কমানোর ফলে জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ডিজেল-পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটার প্রতি পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত জানায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।

এর আগে রোববার রাজস্ব বোর্ড ডিজেলের ওপর ২ শতাংশ আগাম কর তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। সে সঙ্গে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়। ফলে পরের দিন সোমবার জ্বালানি প্রতিমন্ত্রীও জানিয়ে দেন, তেলের দাম সমন্বয় হচ্ছে।

উল্লেখ্য, দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৭৪ শতাংশই ব্যবহৃত হয় ডিজেল। ফলে ডিজেলের দাম কমায় কিছুটা হলেও স্বস্তি পাবে মানুষ। বিশেষ করে পরিবহন ও সেচে স্বস্তি আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category