• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুস্তাফিজকে নিয়ে আশার কথা শোনালেন শ্রীরাম

Reporter Name / ৭৮৪ Time View
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক ঃ

বাঁহাতি এই পেসার নেটে সেরা অবস্থায় আছেন বলে মনে করছেন বাংলাদেশের টেকনিক্যাল কানসালটেন্ট।

বেশ কিছু দিন ধরেই যেন নিজের ছায়া হয়ে আছেন মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে ধার কমে গেছে বেশ। তার যেটা শক্তির জায়গা, সেই ডেথ ওভারেও কার্যকর বোলিং করতে পারছেন না। তবে সেই মুস্তাফিজকে তো আর দেখেননি শ্রীধরন শ্রীরাম! নেটে এই কদিন দেখে বাংলাদেশ দলের টেকনিক‍্যাল কনসালটেন্টের মনে হয়েছে, দারুণ ছন্দে আছেন বাঁহাতি এই পেসার।

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের বোলিং আক্রমণের সেরা অস্ত্রের একটি বাঁহাতি এই পেসার। তাকে নিয়ে সব সময়ই ভাবনা থাকে প্রতিপক্ষের। তবে ইদানিং ভুগছেন নিজেই। টি-টোয়েন্টিতে সবশেষ ১৪টি বোলিং ইনিংসে তার উইকেট স্রেফ নয়টি।
সবশেষ ১১ টি-টোয়েন্টির চারটিতে তিনি রান দিয়েছেন ওভারপ্রতি দশের বেশি। সবশেষ জিম্বাবুয়ে সফরে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে দিয়েছেন ৫০ রান! এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টি-টোয়েন্টিতে তিনি উইকেটশূন্য ছিলেন খরুচে বোলিং করে।

দেশের বাইরে মুস্তাফিজের বরাবরই রেকর্ড বিবর্ণ। গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম‍্যাচে নিয়েছিলেন ২ উইকেট। ওভার প্রতি দিয়েছিলেন ১০ রান করে।

এশিয়া কাপে এবার ভালো কিছু করতে হলে মুস্তাফিজের জ্বলে উঠতেই হবে। এশিয়া কাপ শুরুর আগের দিন দুবাইয়ে সংবাদ সম্মেলনে শ্রীরাম শোনালেন আশার কথাই।

নেটে যেমন বোলিং করছে, নতুন বল যেভাবে সুইং করাচ্ছে, ডানহাতি ব‍্যাটসম‍্যানের জন‍্য বল ভেতরে আনছে, আমি মনে করি, সে খুব বিপজ্জনক একজন। যখন সে নতুন বল ডানহাতি ব‍্যাটসম‍্যানদের যখন ভেতরে আনতে পারবে, তখনই তার সেরাটা পাওয়া যাবে। আমরা বিশ্বাস করি, এখন সে সেরা পর্যায়ে আছে।”

অনেক দিন ধরেই ডানহাতি ব‍্যাটসম‍্যানদের জন‍্য বল ভেতরে আনা ডেলিভারির চেষ্টা করছেন মুস্তাফিজ। মাঝে মধ‍্যে ঝলক দেখালেও এখনও পুরোপুরি আয়ত্ব করতে পারেননি তিনি। শ্রীরামের দাবি, নেটে এখন নিয়মিতই তা করতে পারছেন মুস্তাফিজ। অপেক্ষা এখন ম্যাচে দেখানোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category