• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ধানের চারা রোপণ

Reporter Name / ৪৩১ Time View
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয়
পদ্ধতিতে স্বল্প খরচ ও অল্প সময়ে ধানের চারা রোপণের জন্য কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরা
হচ্ছে।
সোমবার দুপুরে তারই অংশ হিসেবে নবীপুর বøকে উপজেলা কৃষি অফিসের
উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি
যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিনের সাহায্যে কৃষক
নজরুল ইসলামের জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়।
‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিন ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য উপজেলা
কৃষি অফিসার কৃষিবিদ মাইনু উদ্দিন আহমেদ এ কর্মসূচির উদ্বোধন করেন।
কৃষিবিদ মাইনু উদ্দিন আহমেদ বলেন, ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিনের
সাহায্যে জমি চাষ করলে কৃষকদের খরচ আগের তুলনায় অর্ধেকের চেয়েও কম হয়।
যার ফলে ধান উৎপাদন শেষে সকল খরচ মিটিয়ে কৃষকদের লাভের পরিমান বৃদ্ধি পাচ্ছে।
এ বøকে প্রায় ৩০ বিঘা জমিতে ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিনের সাহায্যে
ধানের চারা রোপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ
মোঃ নুর আলম, সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ আলা উদ্দিন, উপ
সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন সরকার, মোঃ খলিলুর রহমান,
মোঃ সুফি আহম্দে প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ‘রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ১শ টাকার তেল
খরচে ২ কানি (৬০ শতাংশ) জমিতে ধানের চারা রোপণ করা যায়। ১ কানি (৩০
শতাংশ) জমিতে ১৮ থেকে ২০ মণ ধান উৎপাদিত হয়। এই পদ্ধতিতে ধানের বীজতলা
তৈরি করতেও কোন জমির প্রয়োজন হয় না। ছোট ছোট প্লাস্টিক বা ধাতব
ট্রেতে খুব সহজেই বীজতলা তৈরি করা যায়। ১২ থেকে ১৫ দিন বয়সি ধানের চারা
রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে তুলে জমিতে রোপণ করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category