• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচিকে হত্যার চেষ্টা, ভাতিজাসহ গ্রেফতার দুই

Reporter Name / ৪৩৩ Time View
Update : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন শাহগোদা এলাকায় সম্পত্তি
নিয়ে বিরোধের জের ধরে চাচিকে হত্যার উদ্দেশ্যে মারধর করার ঘটনা ঘটেছে।
এঘটনায় বাঙ্গরাবাজার থানায় মামলা দায়েরের পর প্রধান আসামীসহ ২ জনকে
গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার শাহগদা
গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীরা উপজেলার শাহগোদা
গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন(৪৫), একই গ্রামের মৃত
পাসন মিয়ার ছেলে মুনায়েম হোসেন(৫০)।
জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের
শাহগোদা গ্রামের মৃত পাষন মিয়ার পরিবারের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে মৃত
সিদ্দিকুর রহমানের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের
ধরে কিছুদিন পূর্বে সিদ্দিকুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেনের নেতৃত্বে
৫/৭ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জায়গা দখলের জন্য পাষন মিয়ার
পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এসময় পাষন মিয়ার স্ত্রী হাসিনা বেগম
প্রতিবাদ করলে হামলাকারীরা তাকে এলোপাথারী পিটিয়ে জখম করে। এসময় তার
একটি হাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্তক জখম হয়। এসময় তার
শোর-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এঘটনায়
ভিকটিমের ছেলে এরশাদ মিয়া বাদী হয়ে গত মঙ্গলবার রাতে বাঙ্গরাবাজার থানায়
একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বাঙ্গরাবাজার থানার
এসআই মোহাম্মদ হোসেন ফাহিম বলেন মামলায় এজাহারভুক্ত দুই আসামীকে
গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে
অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category