• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদকে সম্মাননা ক্রেস্ট পেল ১১ জন

Reporter Name / ৫৮০ Time View
Update : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর,কুমিল্লা, প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক শিক্ষা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক
২০২২সালের ১১জনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউদ্দিন ভূঁইয়া জনী উপজেলার শ্রেষ্ঠ
শিক্ষক-শিক্ষীক,কর্মকর্তা,কর্মচারী,ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি
হিসেবে তিনি এ সম্মাননা প্রধান করেন। আজ রবিবার বিকেলে উপজেলার কবি
নজরুল মিলনাতনে প্রাথমিক শিক্ষক মান উন্নয়নের মাসিক সমন্বয় সভায় ওই
সম্মাননা ক্রেস্ট দেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও টনকি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গাজীউল হক চৌধুরীর উপস্থাপনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার। প্রধান
অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউদ্দিন ভঁ‚ঞা জনী।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার গৌরভ অর্জন করেন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের
কাঁঠালিয়াকান্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম আচার্য্য,
মুরাদনগর সদর ইউনিয়নের সুরেশ^দ্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা
শবনম এলি। সহকারি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন, নবীয়াবাদ সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষক মো.আবু নাঈম ভ‚ইয়া ও দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষক শারমিন ফাতিমা।
স্কুল মেনেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি হয়েছেন, আমপাল সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের মো. ইকবাল হোসেন সরকার ও শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী
সমাজকর্মী নির্বাচিত হয়েছেন, ধামঘর পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
মো. জহিরুল ইসলাম জুয়েল। শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন,গুঞ্জর উত্তর সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম ভ‚ইয়া। শ্রেষ্ঠ সহকারী শিক্ষা
অফিসার মো.আনোয়ার হোসেন চৌধুরী। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় আমপাল
সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ কর্মচারী মিহির চন্দ্র নাগ। তালিকা প্রকাশের
পর সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানাচ্ছেন
শুভাকাঙ্খীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভঁ‚ঞা জনী বলেন, ‘প্রায়
একমাস ধরে নয়টি ক্লাস্টার ভিত্তিক জাচাই-বাচাই করে শ্রেষ্ঠত্বের তালিকা তৈরি
করা হয়েছে। আশা করি তাদের কর্মজীবন আরো সুন্দর ও গতিশীল হবে এবং অন্যরা
এগিয়ে আসার প্রেরনায় উজ্জীবিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category