• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরানগরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

Reporter Name / ৭১৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ
রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদযাপন হচ্ছে। শেখ রাসেল
জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে-“শেখ রাসেল নির্মলতার প্রতীক,
দুরন্ত প্রানবন্ত নির্ভীক”। এই প্রতিপাদ্যে কুমিল্লার মরাদনগর উপজেলায় নানা
আয়োজনের মধ্যে দিয়ে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে “শেখ রাসেল
দিবস” পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে
শহীদ শেখ রাসেলের প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা
চেয়ারম্যান, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী। পরে
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে
একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে নুরুন্নাহর বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
র‌্যালী শেষে নুরুন্নাহর বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে
বিটিভি থেকে শেখ রাসেলের উপর সরাসরি স¤প্রচারিত প্রামাণ্য চিত্র ও
প্রধানমন্ত্রীর ভাষণ প্রদর্শন, আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন প্রতিযোগিতায়
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনীর
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল
আলম কিশোর।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারের উপস্থাপনায় এ সময়
আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাইন উদ্দিন
আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, মুরাদনগর ডি আর সরকারি উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া
আক্তার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়মা সাবরিন, সহকারী
প্রোগ্রামার মোঃ রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কোহিনুর আক্তার,
নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাসরিন পারভীন ভানু,
নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার,
সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার
হোসেন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ
আলমগীর হোসেন আলী, আক্তার হোসেন, আবিদ আলী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-
শিক্ষিকা ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category