• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: শিক্ষক কারাগারে

Reporter Name / ৫৭৭ Time View
Update : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে
সাজ্জাদ হোসেন সাজু (৩৯) নামের এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষক
সাজুকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক সাজ্জাদ হোসেন সাজু, পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা
ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক ও খুলনা জেলার দৌলতপুর থানার
সহেশ্বর পাশা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায় , শিক্ষক সাজ্জাদ হোসেন সাজু ভূক্তভোগী ওই
শিক্ষার্থীসহ ১০-১২ জনকে সরমাকান্দা এলাকার একটি ভাড়া বাড়িতে প্রাইভেট
পাড়াতেন। ভূক্তভোগী শিক্ষার্থী পড়াশোনায় অনেক পিছিয়ে আছে এই কথা বলে
শুক্রবারে বন্ধের দিন ফ্রিতে অতিরিক্ত প্রাইভেট পড়তে আসতে বলেন ওই শিক্ষর্থীকে।
শিক্ষক সাজুর এমন কথায় রাজি হয়ে গত ২১ অক্টোবর শুক্রবার বিকেলে প্রাইভেট
পড়তে গেলে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন,
বৃহস্পতিবার রাতে ভূক্তভোগী ওই শিক্ষর্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন
আইনে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাতেই ধর্ষণের
অভিযোগে শিক্ষক সাজ্জাদ হোসেন সাজুকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category