• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

বাঙ্গরায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৩৯৬ Time View
Update : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ২কেজি গাঁজা ১জন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার আকবপুর ইউনিয়নের গাজীপুর গ্রাম থেকে তাকে
আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, বাঙ্গরা থানার আন্দিকুট
ইউনিয়নের জাড্ডা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে সবুজ ওরফে বুলেট (২৭)।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার
থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে
আকবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের কবরস্থানের সামনে গাজীপুর থেকে
গাঙ্গেরকোট যাওয়ার পাকা রাস্তা হতে সবুজ ওরফে বুলেট (২৭) কে ২কেজি গাঁজা
সহ গ্রেফতার করে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন,
কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় বাঙ্গরা বাজার থানা
এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে কখনো
কোন আপোষ নয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন
আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল
হাজতে প্রেরণ করা হয়েছে।
তারিখ ০২-১২-২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category