• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি আটক

Reporter Name / ৩৭০ Time View
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি অভিযানে ১৪ (চৌদ্দ) কেজি
গাঁজাসহ ৩জন নারী মাদক কারবারিকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের রহিমপুর ও সদর ইউনিয়নের
নাগেরকান্দি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন, চাঁদপুর জেলার মতলব দক্ষিন থানার ডিংগা
ভাংগা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী শামসুন নাহার (৫০), নারায়নগঞ্জ জেলার
সোনারগাঁও থানার পশ্চিম সনমান্দি গ্রামের আবুল হোসেনের মেয়ে রুবি
আক্তার (৪৭) ও নারায়নগঞ্জ বন্দর থানার সিটি কেের্পারেশন এলাকার দৌলত হোসেন
নওশাদ এর স্ত্রী মাকছুদা নওশাদ (৪০)
জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই
হামিদুল ইসলাম ও ওমর ফারুকের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স সহ পৃথক দুইটি
অভিযান পরিচালনা করে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের রহিমপুর গ্রামে
মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে শামসুন
নাহার (৫০) ও রুবি আক্তার (৪৭) কে ৮(আট) কেজি গাঁজা ও সদর ইউনিয়নের
নাগেরকান্দি গ্রামের মুরাদনগর-হোমনা সড়কের উপর থেকে মাকছুদা নওশাদ (৪০)
কে ৬(ছয়) কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন,
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের
করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category