• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

নয় বছর পর মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা

Reporter Name / ৫৭২ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট আবুল কালাম আজাদ সভাপতি এবং ত্যাগী রাজনীতিবিদ কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক গোলাম সারওয়ার হাসান চিনুকে সাধারণ সম্পাদকসহ মোট ৭ সদস্যের মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
কমিটির অন্যান্যরা হলেন, যগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, ভাইস চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ তমাল। সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম সরকার, মো. আরিফুল ইসলাম সাহেদ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী সম্মেলন শেষে বিকালে কাউন্সিলরদের উপস্থিতিতে নামগুলো ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ ৯ বছর পর মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের বহুল প্রতিক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতিবার সকাল ১১ টার দিকে মুরাদনগর ডি.আর.সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
কুমিল্লা উত্তর জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, কেন্দ্রিয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহম্মেদ মেরি প্রমূখ। অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. রাজিব আহমেদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরকার।
অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা কর্মী, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মী ও বাইশ ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category