• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে প্রশাসনের সকল সংবাদ বর্জণের ঘোষণা

Reporter Name / ৪৮২ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রিয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার সময় যথাযথ সম্মান না পাওয়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল স্থানীয় সংবাদকর্মীরা প্রশাসনের সকল সংবাদ বর্জণ করার ঘোষণা দিয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা প্রদান করেন।
স্থানীয় সংবাদকর্মীরা জানান, মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আলাউদ্দিন ভূঞা জনীর যোগদানের পর থেকে যথাযথ মূল্যায়ন না দেওয়ার বিষয় নিয়ে সংবাদকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছিলো। এরই অংশ হিসেবে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতির বিষয়ে গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সকল সংবাদকর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সংবাদকর্মীদের ন্যায্য মূল্যায়ন দেওয়া ও একসাথে মিলেমিশে কাজ করার প্রতিশ্রæতি প্রদান করলে উপস্থিত সকলে একমত পোশন করেন। পরবর্তীতে আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্র্পণ করতে গেলে দেখা যায় প্রশাসনের করা তালিকায় সাংবাদিক সংগঠনের কোন নাম নেই। এ নিয়ে মূহুর্তের মধ্যে উপস্থিত সকল সংবাদকর্মী ও স্থানীয়দের মাঝে তিব্র নিন্দা ক্ষোভের সৃষ্টি হয়। পরে প্রশাসনীক সকল কর্যালয়, রাজনৈতি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনের রাস্তায় বসে সংবাদ সম্মেলন করে উপস্থিত সংবাদকর্মীরা।
সংবাদ সম্মেলনে সংবাদকর্মীরা উপজেলা প্রশাসনের সকল অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বর্জন করার ঘোষণা প্রদার করেন।
এ সময় বক্তব্য রাখেন, দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহম্মেদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আজিজুর রহমান রনি, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মোশাররফ হোসেন মনির, দৈনিক সমাচারের প্রতিনিধি সাহেদুল ইসলাম সাহেদ, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি মাহবুব আলম আরিফ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুমন সরকার, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নাজিম উদ্দিন, দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মনির হোসাইন, দৈনিক সরেজমিনের কুমিল্লা ব্যুরো কেএম শারফিন শাহ্, দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি এন এ মুরাদ, দৈনিক সমাচারের প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক দেশরূপান্তরের প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ফাহাদ রহমান, দৈনিক কুমিল্লার কন্ঠের প্রতিনিধি শামিম আহম্মেদ, দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি এম ফয়জুল ইসলাম, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম এইচ শুভ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আরিফ গাজী, চ্যানেল এস এর প্রতিনিধি আবুল বাসার, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি রাসেল মিয়া, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি দুলাল আহম্মেদ, দৈনিক কালজয়ীর প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক মুক্তির লড়াইয়ের প্রতিনিধি সাজ্জাদ হোসেন শিমুল, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ইউনুস মিয়া, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি শাখাওয়াত হোসেন তুহিন, দ্যা ডেইলি প্রেজেন্ট টাইমস প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি বিল্লাল হোসেন প্রমূখ।
সংবাদ সম্মেলন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কমনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category