• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Reporter Name / ৫২৬ Time View
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

যথাযথ মর্যাদায় কুমিল্লার মুরাদনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন।

এর আগে মুরাদনগর উপজেলার ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাছান চিনু।

এ সময় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সভাপতি পার্থ সারথী দত্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ভিপি জাকির হোসেন ও আফজালুন নেছা বাসিত, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, মুরাদনগর সদর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান বাকির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজ খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, গোলাম কিবরিয়া খোকন, শিমুল বিল্লাল, আন্দিকুট ইউপির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোঃ হাসান মিয়া, উপজেলা যুবলীগের সদস্য জহরুল ইসলাম জুয়েল, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায় কামরুল হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category