• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে ‘কৃষক হত্যা’ দিবস পালিত

Reporter Name / ৪০২ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

‘১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর নির্বিচার গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করা হয়। এর পর থেকে বাংলাদেশ কৃষক লীগ প্রতি বছর দিনটিকে কৃষক ‘হত্যা দিবস’ হিসাবে পালন করে আসছে। এ উপলক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে আলোচনা সভা, দোয়া ও শোক র‌্যালির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা সদরের কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ে বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সবুজের স ালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকার।
এসময় মুরাদনগর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ হাসান মিয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাকিরসহ কৃষকলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া শেষে একটি শোক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category