• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে এমপি’র নিজস্ব অর্থায়নে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name / ৪০৬ Time View
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সাংসদ এর নিজস্ব অর্থায়নে রমজান উপলক্ষে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভায় শত শত আলেম সমাজের উপস্থিতিতে ৭৪টি মাদ্রাসা ও এতিমখানায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিআই এর সাবেক সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এর আগে নিজস্ব অর্থায়নে গত দুই সপ্তাহ যাবত পর্যাক্রমে উপজেলার ২২টি ইউনিয়নে সাড়ে ১১ হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, আবু মুসা আল কবির, কামাল উদ্দিন খন্দকারসহ নেতাকর্মী ও আলেম সমাজ।
এ সময় এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, শুধু রমজান মাসে নয়, করোনা মহামারিতে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও আমি নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। তিনি আরো বলেন, আমি মনে করি রাজনীতি মানে মানুষের সেবা করা। নির্বাচনকে সামনে রেখে শুধু বিশেষ কিছু কাজ করা মানে আমি হঠকারীতা মনে করি। তাই আমি সব সময়ই মানব সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category