• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে পাওয়া গেলো ১৮ কেজি ওজনের মিষ্টি আলু

Reporter Name / ৪২২ Time View
Update : রবিবার, ৭ মে, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিাঃ
কুমিল্লার মুরাদনগরে প্রায় ১৮ কেজি ওজনের এক বিশাল আকৃতির মিষ্টি আলু পাওয়া গেছে। রবিবার উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে খানেপাড়া গ্রামের আব্দুল কাদির মেম্বার এর ছেলে কৃষক সবুজ মিয়ার পরিত্যক্ত বালুর স্তুপে লাগানো মিষ্টি আলুর গাছ থেকে পাওয়া গেছে বিশাল আকৃতির এই মিষ্টি আলুটি। আলুটি একনজর দেখার জন্য সবুজ মিয়ার বাড়ীতে ভীড় করেছে এলাকার উৎসুক জনতা।
এ ব্যপারে কৃষক সবুজ মিয়া বলেন, “আমি প্রায় তের মাস পূর্বে বাড়ী করার জন্য ক্রয়কৃত জায়গার বালুর স্তুপে কিছু মিস্টি আলুর লতা লাগিয়ে ছিলাম। গতকাল আলুর লতা তুলতে গিয়ে হঠাৎ করে চোখে পরে মাটির উপরে ভেসে থাকা আলুটি। পরে আলুটি মাটি থেকে তুলে ওজন করে দেখি এর ওজন প্রায় ১৮ কেজি। পাশাপাশি ৪/৫ কেজি ওজনের আরো  কয়েকটি আলু পাওয়া গেছে। আলুটির একপাশ দিয়ে ইঁদুরে না খেলে আরো বড় হতো। আমি ভাবতেও পারিনি এত বড় মিস্টি আলু হতে পারে। এত বড় আলু পাওয়ার খবর শুনে একনজর দেখার জন্য এলাকার লোকজন বাড়িতে ভড়ি করতে থাকে।”
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু বলেন, বিষয়টি শুনে আমার এক কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছি দেখার জন্য। তিনি আসলে সেটা সম্পর্কে সঠিকভাবে জানা যাবে। তবে আলু যেহেতু একটি রূপান্তরিত কন্দ সেহেতু অনেকগুলো আলু একত্রিত হয়ে এমনটি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category