• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে ২০ বছরেও হয়নি রাস্তার সংস্কার

Reporter Name / ৫৯৭ Time View
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়ন এখন এক ভোগান্তির জনপদ। আপনি যে পথেই এখানে আসতে চান না কেন দুর্ভোগের সীমা নেই। পাঁচ মিনিটের পথ ঘণ্টায়ও শেষ হয় না। এ ইউনিয়নের সাথে সংযোগকারী চার পাশের রাস্তাগুলো খানাখন্দে ভরা। বিশেষ করে বর্ষা মৌসুমে অনেক সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই ঈদে দূর-দূরান্ত থেকে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের এখন ভোগান্তির শেষ নেই।
কয়েকজন অটো ও সিএনজি চালক জানান, নোয়াগাও থেকে কামাল্লা বাজারের দূরত্ব ২.৫ কিলোমিটার। মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের কামাল্লা মাদ্রাসা থেকে কামাল্লা বাজারের দূরত্ব ২ কিলোমিটার ও মির্জাপুর-রাজনগর সড়কের কামাল্লা বাজার থেকে রাজনগরের ৩ কিলোমিটার দূরত্বের পথ। এ সকল রাস্তা প্রায় ২০ বছর ধরে সংস্কার না হওয়ার কারণে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক এখন চলাচলের উপোযোগী নয়। কেউ কেউ এসব রাস্তা দিয়ে অধিক ঝুকি নিয়ে চলাচল করতে গিয়ে বহুবার দুর্ঘটনার স্বীকার হয়েছে। তাই কামাল্লা ইউনিয়ন বর্তমানে যোগাযোগের দিক থেকে এক ভোগান্তির জনপদে পরিণত হয়েছে।
কামাল্লা গ্রামের সুরুজ মিয়া জানান, শুধু মাত্র মির্জাপুর-রাজনগর সড়কের খাঁন বাড়ীর সামনে অটো ও সিএনজি রাস্তার গর্তে পরে এখন পর্যন্ত পা ভেঙ্গেছে ৫ জন যাত্রীর। যাদের মধ্যে কামাল্লা উত্তর পাড়া গ্রামের মিজান মিয়ার ছেলে জাহাঙ্গীর(৪২) একই গ্রামের মামুন চৌধুরীর ছেলে ইয়াসিন (২২), রব মিয়ার ছেলে আবুল কালাম (২৪), আলী হোসেনের ছেলে বিল্লাল হোসেন (২৫) ও সবুজ মিয়ার ছেলে সৌরভ (১৪)। এছাড়াও প্রতিদিনই এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে পথচারীদের।
ব্যবসায়ী রামায়ন পাল জানান, আমাদের উপজেলার একটি বড় বাজার হচ্ছে রামচন্দ্রপুর। তাই আমরা সারা বছর মাটির তৈরি জিনিসপত্র নিয়ে ওই বাজারে যেতে হয়। দীর্ঘদিন রাস্তার সংস্কার না হওয়ায় দ্বীগুন ভাড়া গুনতে হয় আমাদের। বাজারে যেতে গিয়ে গাড়ির ঝাকুনিতে অনেক সময় মাটির তৈরি মালামাল নষ্ট হয়ে য়ায়। যার ফলে এখন ব্যবসা টিকিয়ে রাখা দায় হয়ে উঠেছে।
এ ব্যাপারে মুরাদনগর উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী জানান, আসলে বিভিন্ন সমস্যার কারণে রাস্তা সংস্কারের কাজ গুলো আটকে আছে। খুব দ্রæত নোয়াগাও বাজার থেকে কামাল্লা বাজার ও মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের কামাল্লা মাদ্রাসা থেকে কামাল্লা বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। তবে কামাল্লা বাজার থেকে রাজনগরের রাস্তা সংস্কারের বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য হাতে আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category