• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা

Reporter Name / ৪৯৪ Time View
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে ছাগল কাঠাল গাছের পাতা খাওয়া কে কেন্দ্র করে বিল্লাল সরকার (৪২) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছ।

বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক বিল্লাল সরকার এলখাল গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।

সরে জমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এলখাল গ্রামের বিল্লাল সরকারের নতুন বাড়িতে লাগানো কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে পার্শ্ববর্তী বাড়ির কালন মিস্ত্রির ছেলে জাকির হোসেনের দুইটি ছাগল। গাছের পাতা খেয়ে ফেলায় বিল্লালের বড় ভাই মৃত খলিল সরকারের স্ত্রী সেলিনা আক্তার ছাগল দুটিকে বাড়িতে এনে বেঁধে রাখে। বিষয়টি জানতে পেরে বিকাল ৫ টার দিকে কালন মিস্ত্রির পরিবারের সদস্যরা ছাগল দুটিকে নিতে এসে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে কালন মিস্ত্রি তার ছেলে জাকির হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিল্লাল সরকারের বাড়ীতে এসে হামলা চালায় । হামলার একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় বিল্লাল সরকার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি এবং মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category