• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন

Reporter Name / ৪৭৮ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

‘এসো শিকড়ের টানে, মিলি সম্প্রীতির বন্ধনে’ এই প্রদিপাদ্যে কুমিল্লার মুরাদনগরে কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে পূনর্মিলনী উদযাপন পরিষদের উদ্যোগে স্মৃতিচারণ, আলোচনা সভা, সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সহধর্মিনী মোসাঃ আবেদা খাতুন।

বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

পূনর্মিলনী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মনির খান এর স ালনায় স্বাগত বক্তব্য রাখেন পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান শুকলাল দেবনাথ।

সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুজ্জামান, পূনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক আব্দুর রউফ, পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বন কুমার শীব, পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.জে নাইয়ুম ভূইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধূরী, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি খন্দকার মমতাজ বেগম, পূনর্মিলনী উদযাপন পরিষদের বিজয় কুমার রায়, মতিন রায়হান, মোঃ শাহ আলম, হেলাল উদ্দিন মাষ্টার, সঞ্জিব কুমার দেবনাথ, মোঃ সফিকুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।
আলোচনা শেষে দেশ বরেণ্য আমন্ত্রিত শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category