• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে প্রেমের বিচ্ছেদে প্রমিকের আত্মহত্যা

Reporter Name / ৪৩০ Time View
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে ভালোবেসে বিয়ের ৪ দিনের মাথায় প্রেমিকার বিচ্ছেদে প্রেমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে উপজেলার দারোরা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হবিউল্লাহ (২০) দিঘীরপাড় গ্রামের ইয়ার হোসেনের ছেলে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে দিঘিরপাড় গ্রামের ইয়ার হোসেনের ছেলে হবিউল্লার সাথে পার্শ্ববর্তী বাড়ির জসিম মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের সাথে ভালোবাসার সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে পরিবারের লোকজন তাদের সম্পর্কের কথা জেনে গেলে সোমবার (২৩ অক্টোবর) কাউকে না জানিয়ে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে এফিডেভিট এর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে এ বিষয়ে মেয়ের বাবা জসিম মিয়া মুরাদনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
বৃহস্পতিবার রাতে মেয়ের পরিবার থেকে বিয়ের সম্পর্ক মেনে নেয়ার আশ্বাস পেয়ে তারা দুজনেই ছেলের বাড়িতে চলে আসে। বিষয়টি জানতে পেরে ওই রাতেই মামলার তদন্তকারি কর্মকর্তা মুরাদনগর থানার এস আই ওমর মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
মেয়েকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে পূর্বের দেয়া কথা না রেখে ছেলের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে উল্টো তার পরিবারকে হুমকি দেয়া হয় কোন প্রকার যোগাযোগ না রাখতে।
প্রেমিক হবিউল্লাহ এই মানসিক চাপ ও অপমান সহ্য করতে না পেরে শুক্রবার বিকেলে বিষপানে আত্মহত্যা করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category