• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

সরকারের উন্নয়ন বিচার করে ভোট দিন, তাহলেই দেশ এগিয়ে যাবে … এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ

Reporter Name / ৪১৮ Time View
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসার নবনির্মিত ৪তলা একাডেমিক ডিজিটাল ভবনের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেন, বিগত দিনের তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুরাদনগরে আমি যে উন্নয়ন করেছি তার বিচার করেই আপনারা ভোট দিয়েন। যদি আপনাদের বিচারে মনে হয় বিগত দিনের তুলনায় মুরাদনগরে বেশি উন্নয়ন হয়নি তাহলে আমাকে ভোট দেয়ার দরকার নেই। সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলব সরকারের উন্নয়নকে বিচার করে ভোট দিন, তাহলেই দেশ এগিয়ে যাবে।

শনিবার দুপুরে উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুন্সী গোলাম হাক্কানীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য তারেক আব্দুল্লাহ, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, ইকবাল বাহার, বাঙ্গরা বাজার যুবলীগের আহ্বায়ক নাঈম খান, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কাশেম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category