• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে গোসলে গিয়ে দুই বোন সহ নিহত ৩শিশু

Reporter Name / ৪৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে গিয়ে একই পরিবারের দুই বোনসহ পানিতে ডুবে ৩জন কন্যাশিশু নিহত হয়েছে।
নিহত তিন শিশু উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট পশ্চিমপাড়া গ্রামের সালাম মিয়ার মেয়ে আমেনা (১২) ও সামিয়া (৬) এবং একই গ্রামের কাউসার মিয়ার মেয়ে সাদিয়া(৭)।

নিহতদের পরিবার সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দুপুরে বাড়ির পাশের সুরুজ মিয়ার পুকুর ঘাটে গোসল করতে যায় সালাম মিয়ার দুই মেয়ে আমেনা ও সামিয়া এবং একই গ্রামের কাউসার মিয়ার মেয়ে সাদিয়া। গোসল করতে গিয়ে দীর্ঘসময় পর বাড়ি ফিরে না আসলে পরিবারের অন্য সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর ঘাটের পাশে তাদের জুতা পানিতে ভাসতে দেখা যায়। পরে সেখান থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ধারনা করা হচ্ছে ওই তিন শিশু বিদ্যালয় থেকে ফিরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। লাশ হস্তান্তরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category