মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে মুরাদনগরের পাঁচ কৃতি নারীর হাতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচজন নারীকে সম্মননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব আব্দুল আওয়াল খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জয়িতা সম্মননা দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব নাসরীন সুলতানা নিপা ।
বাংলাদেশ স্কাউটস ফোরামের সাধারণ সম্পাদক জনাব ফরিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব আব্দুল আউয়াল খন্দকার, ডেপুটি কমান্ডার জনাব খলিলুর রহমান, চিত্তরঞ্জন দাস, জেন্ডার প্রোমোটার ওসমান গনি সরকার।
অনুষ্ঠানে উপজেলার পাঁচজন সফল নারীকে জয়িতা সন্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে সফল জননী নারী হিসেবে মোসাম্মদ সাহেরা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সৈয়দ জেবুননেছা নার্গিস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় পপি রানী কর্মকার , অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জরিনা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জান্নাতুল খুলদ জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।