• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে স্বতন্ত্র এমপির সাথে ২১ ইউপি চেয়ারম্যানের যোগদান

Reporter Name / ৪১৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে স্বতন্ত্র এমপি জাহাঙ্গীর আলম সরকারের যোগদান করলেন ২১ ইউপি চেয়ারম্যান। সোমবার দুপুরে সংসদ সদস্যের ঢাকাস্থ বাস ভবনে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলার ২১টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র এমপির সাথে সঙ্গে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম স্বপন।
যোগদানকৃত ইউপি চেয়ারম্যানরা হলেন, ভিপি জাকির হোসেন, কাজী আবুল খায়ের, কাজী তুফরিজ এটন, কামাল উদ্দিন খন্দকার, ইকবাল বাহার, ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ, আব্দুস সামাদ মাঝি, গোলাম কিবরিয়া খোকন, রহিম পারভেজ, আবুল কালাম আজাদ, আবু মুসা, শুকলাল দেবনাথ, শিমুল বিল্লাহ, আরমান হোসেন, শেখ জাকির হোসেন, ইকবাল হোসেন সরকার, তৈবুর রহমান তুহিন, বাহার খান, আবুল বাশার খান, আবু মুছা আল কবির, জাকির হোসেন সরকার।
উল্লেখ্য: সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে উপজেলার অধিকাংশ ইউপি চেয়ারম্যান নৌকার প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুনের পক্ষে নির্বাচন করেন। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার বিপুল ভোটে বিজয়ী হন। পরে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনসহ সব ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সরকারের সঙ্গে যোগদান করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category