• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

রোদে পুড়ে গেছে করলা ক্ষেত: কৃষকের মাথায় হাত

Reporter Name / ২৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সবার পরিচিত একজন ব্যতিক্রমী কৃষি উদ্যোক্তা কৃষক শামসু। বিভিন্ন সময় মালচিং পদ্ধতিতে দেশি ও বিদেশী সবজির বাম্পার ফলন ফলিয়ে উপজেলা সহ জেলায় সুনাম কুরিয়েছেন। উপজেলায় প্রথমবারের মতো সাম্মাম, রকমেলন, স্কোয়াশ, ব্রæকলি, কেনিয়া, হলুদ তরমুজ, বারোমাসি কালো তরমুজ, লেটুস পাতা সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে উপজেলায় সারা জাগিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতার মাঝেও কখনো আশাহত হননি তিনি। গত দুই মাস পূর্বে প্রায় ২০ হাজার টাকা খরচ করে মালচিং ও নেট পদ্ধতিতে এক বিঘা জমিতে করলা চাষ করেন। পাশাপাশি এক বিঘা জমিতে ধুন্দুল ও ২০ শতক জমিতে বারোমাসি তরমুজ চাষ করেন। করলার গাছগুলো বেশ তরতাজা হয়ে ফলন দিতে শুরু করছিলো। এমন সময় সারা দেশের ন্যায় মুরাদনগর উপজেলার মধ্যেও তীব্র তাপ প্রবাহ বইতে শুরু করে। তীব্র তাপ প্রবাহে নিয়মিত সেচ দিয়েও শেষ রক্ষা করতে পারেননি কৃষক শামসুর করলা ক্ষেত। রোদে পুড়ে যায় ফলন্ত সবগুলো গাছ। পাশাপাশি নষ্ট হয়ে যাচ্ছে ধুন্দল ও বারোমাসি তরমুজ সহ চাষ করা গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, করলা ক্ষেতের বেশির ভাগ অংশের গাছগুলো মরে শুকিয়ে গেছে। যেগুলো কোনরকমে টিকে আছে সেগুলোও মরে যাওয়ার পথে। পাশের এক বিঘা জমিতে লাগানো ধুন্দুল গাছ ও ২০শতক জমিতে লাগানো বারোমাসি তরমুজের কিছু গাছ মরে গেছে আর বাকি যেগুলো রয়েছে সেগুলোও নেতিয়ে পড়েছে। তাপমাত্রা না কমলে ও বৃষ্টি না হলে বাকি গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনাই বেশি।
কৃষক শামসু এই প্রতিবেদককে বলেন, ধার-দেনা করে দুই মাস পূর্বে প্রায় ২০ হাজার টাকা খরচ করে এক বিঘা জমিতে মালচিং ও নেট পদ্ধতিতে করলা চাষ করেছি। গাছগুলোতে ফুল ধরেছে অনেক। অনেক গাছে ফলনও হতে শুরু করেছে। ভালো ফলনের আশা ছিল। কিন্তু অতিরিক্ত গরমের কারণে নিয়মিত সেচ দিয়েও শেষ রক্ষা করতে পারিনি। সবগুলো গাছই রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এক বিঘা জমির ধুন্দল ও ২০ শতক জায়গার তরমুজ গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। সবগুলো ফসলে তার প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে, ধার-দেনা গুলো কিভাবে পরিশোধ করবেন সেই চিন্তায় ঘুম হচ্ছেনা বলেও জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু বলেন, তীব্র গরমের কারনে গ্রীষ্মকালীন সবজি করলা, পটল, ঢ্যাঁরস, ধুন্দুল ইত্যাদি ক্ষেত নষ্ট হতে পারে। এসময় গাছে পরিমিত পানি দিতে হবে এবং নিয়মিত পরিচর্যা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category