মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে নবনির্বাচিত সভাপতি মোঃ শাহজালাল এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল-আমিন সরকার।
শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক অভিভাবক সদস্য মঙ্গল মেম্বার, সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত এসআই মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সোহেল রানা, ইউনিয়ন ব্যাংক এর ব্যবস্থাপক বশিরুল ইসলাম, ইউপি সদস্য শফি কামাল, সাবেক অভিভাবক সদস্য মাসুদুল ইসলাম ভূঁইয়া, অভিভাবক সদস্য মোঃ রমজান, শিক্ষক প্রতিনিধি অলিউর রহমান ও জুলেখা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য জামির হোসেন ভূঁইয়া, সাবেক অভিভাবক সদস্য মোঃ হানিফ, বিআরডিবি এর চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউপি সদস্য মজিবুর রহমান, আবু তাহের মনা ও আব্দুল করিম, যুবলীগ নেতা অছি উদ্দিন জাহেদুল সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।