• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে আনারসের গণজোয়ার: আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চায় উপজেলাবাসী

Reporter Name / ৩৯৮ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী, আগামী ২৯মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচন।
প্রতীক বরাদ্দের পরপর থেকেই নিজ নিজ প্রতীকের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রায় সব প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা করে যাচ্ছেন সমর্থকরা। তবে উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর (আনারস প্রতীক) এর গণজোয়ার সৃষ্টি হয়েছে। আবারও উপজেলার চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চায় উপজেলাবাসী।

আগামী দিনের অঙ্গীকার ও বলিষ্ঠ জীবন চেতনার অত্যন্ত প্রত্যয়ই পুরুষ ড. আহসানুল আলম সরকার কিশোর যার সমাজ মনস্ক দায়বদ্ধতায় ইতিমধ্যে মুরাদনগর উপজেলায় আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রতীকের সমর্থনে রবিবার যাত্রাপুর ও রাজা চাপিতলা ইউনিয়ন সহ  বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল পরিমাণ সাধারণ জনগণ উপস্থিতি জানান দেন ড. আহসানুল আলম সরকার কিশোর এর জনপ্রিয়তা।

অতীতের জনবান্ধন কার্যক্রমের কারণে  অন্যান্য সব প্রার্থীদের চেয়ে মাঠ পর্যায়ে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন তিনি। তুমুল জনপ্রিয়তার পাশাপাশি বিজয় নিশ্চিত করতে উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গসংগঠন ও স্থানীয় ভোটারদের সঙ্গে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও দোয়া চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।
জয়ের বিষয়ে আশাবাদী ড. আহসানুল আলম সরকার কিশোর জানান, একটি আধুনিক স্মার্ট উপজেলা গড়ার স্বপ্ন নিয়ে তিনি ভোটযুদ্ধে নেমেছেন। উপজেলাকে তিনি সবুজ-সুন্দর-তিলোত্তমা উপজেলায় রূপান্তর করতে চান। তিনি আরো বলেন, আমি ৫ বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। জনগণের সুখে দুঃখে সব সময় পাশে থেকেছি। প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা ও অলিগলিতে আমার পদচারণা রয়েছে। ভোটারদের অধিকাংশই আমার চেনা। তাই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিজয়ী হবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category