• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে রাস্তা পার হতে গিয়ে সড়কে প্রাণ গেল নারীর

Reporter Name / ২৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগরে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসনেয়ারা বেগম (৪০) মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামের মনির হোসেনের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানায়, সকাল ১০টার দিকে হোসনেয়ারা বেগম কোম্পানীগঞ্জ বাজারে ঔষধ আনতে যায়। এ সময় কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকায় রাস্তা পার হতে গেলে মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা মারে। পরে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে এখনো কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি। কেউ লিখিত অভিযোগ করলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category