• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী থেকে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক পদক পেলেন মুরাদনগরের শারমীন ফাতেমা

Reporter Name / ২২০ Time View
Update : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
Oplus_131072

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে শ্রেষ্ঠত্বের পদক নিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক শিক্ষক শারমীন ফাতেমা। বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে শারমীন ফাতেমার হাতে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষকের স্বীকৃতি স্বরূপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শারমীন ফাতেমা উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুরাদনগর স্কাউটসের প্রতিষ্ঠাতা সম্পাদক মুরাদনগর ডি.আর. সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম বদির উদ্দিন আহমেদের কন্যা। তার এই কৃতিত্বপূর্ণ কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়সী প্রসংশায় করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও সহকর্মীরা।
শারমীন ফাতেমা ২০১৭ সালে মুরাদনগর উপজেলায় কাব-স্কাউট ক্যাটাগরিতে প্রথম হয়ে জেলায়ও হয়েছেন শ্রেষ্ঠ। ২০১৮ সালে উপজেলা, জেলা অতিক্রম করে চট্টগ্রাম বিভাগে হয়েছেন শ্রেষ্ঠ। ২০১৯ সালে উপজেলা পর্যায়ে হয়েছিলেন শ্রেষ্ঠ। করোনাকালে সংসদ টেলিভিশনে প্রাথমিকের প্রাণবন্ত ক্লাশ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। তাছাড়া শারমীন ফাতিমা ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক সংগঠন ও সেবামূলক কাজে জড়িত রয়েছেন। একজন ভালো উপস্থাপিকা হিসেবেও বেশ সুনাম রয়েছে মুরাদনগর উপজেলায়।
শারমীন ফাতেমা তার প্রতিক্রিয়ায় বলেন, শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে সম্মানিত করেছেন। যাদের সার্বিক সহযোগিতা, অনুপ্রেরণা ও ভালবাসায় আমি এ পর্যায়ে এসেছি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category