• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে১৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

Reporter Name / ২১৬ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল আমিন(২৮) নামের এক যুবককে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। মঙ্গলবার (২ জুলাই)  সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের হিরারকান্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার সদর ইউনিয়নের হিরারকান্দা গ্রামের মোঃ নজরুল ইসলাম এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর এর নির্দেশনায় এসআই মোঃ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার সন্ধ্যায় মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা গ্রামে অভিযান চালিয়ে মোঃ আল আমিনকে
আটক করে। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে তার হেফাজতে রাখা ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মুরাদনগর থানা এলাকা মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category