মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শনিবার (১৩ জুলাই) ভোরে অভিযান চালিয়ে বাঙ্গরা বাজার থানাধীন খোষঘর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত আসামী খোষঘর গ্রামের মোঃ মিলন মিয়া বেগ এর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম এর নির্দেশনায় এসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্সসহ খোষঘর এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী মোঃ আনোয়ার হোসেন ওরফে মনু বেগ (৫২) কে আটক করা হয়েছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন, গত ২৩ এপ্রিল ১৯৯৬ সালের একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে প্রেরন করা হয়েছে।