• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

ফুলেল শুভেচ্ছায় ভাসছেন মুরাদনগর থানা প্রশাসন

Reporter Name / ২০৪ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।
কর্মবিরতি শেষে কাজে যোগদান দেওয়া ফুলেল শুভেচ্ছায় ভাসছেন মুরাদনগর থানা প্রশাসন।
সোমবার (১২ আগষ্ট) মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর সহ থানা প্রশাসনের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ বিষয়ে মুরাদনগর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন,
মানুষের সেবা করাটাই হলো পুলিশের মূল উদ্দেশ্য। পুলিশ জনগণের সেবা করার জন্য তার কর্মস্থলে যোগদান করেছেন। এজন্য সর্বস্তরের জনসাধারণ ও ছাত্র সমাজের পক্ষ থেকে পুলিশকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেছেন। সবার এই সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় আমি মুগ্ধ । জয় হোক মানব সভ্যতার।
উল্লেখ্য, ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দেশে অরাজক পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য নিহত হন। আহত হন কয়েক হাজার সদস্য। এ ছাড়া দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এর পরিপ্রেক্ষিতে দেশের বেশির ভাগ থানার পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা কর্মবিরতিতে চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category