• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে বিএনপির অবস্থান কর্মসূচী পালন

Reporter Name / ১৮৭ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা)।।

বৈষম্য বিরোধী আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর র্নিবিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচী পালন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এসময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুরাদনগর আসনের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় অবস্থান কর্মসূচীতে মানুষের ঢল নামে।
উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক আহমেদ বাদশাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, শাহ আলম সরকার, বিএনপি নেতা মহিউদ্দিন মোল্লা, হাফেজ মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জয়নাল মোল্লা। এছাড় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বাঙ্গরা সদরেও অবস্থান কর্মসূচী পালন করে বিএনপি ও অঙ্গসংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category