• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 

Reporter Name / ৩৪০ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা)।।
কুমিল্লা মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সার্বিক তত্বাবধানে মুরাদনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকদল।
আলোচনা সভায় মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শাহআলম সরকার, কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জয়নাল মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান ও সদস্য সচিব সুমন মিয়া প্রমুখ।
এসময়, বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সকল নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিল করে তাদেরকে দেশে আনার দাবি জানান।
আলোচনা সভা শেষে উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃত্বে একটি র্যালী বের করে। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদিক্ষন করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে থামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category